হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
মদিনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪৮
26 November 2021, 12:15:12
সৌদি আরবের মদিনায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
খবরে বলা হয়েছে, বাসটিতে অন্তত ৪৫ যাত্রী ছিল। মদিনার আল-উতামাহ নগরীর অদূরে আল হিজরাহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মুখপাত্র খালেদ আল সেহাইল জানান, এ দুর্ঘটনায় বাসযাত্রী, চালক ও চালকের সহকারীসহ ৪৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই সেখানে ২০টি অ্যাম্বুলেন্স চলে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদপত্রের তথ্যমতে, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্স ডাকা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: