- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
কচু বাটা তৈরির রেসিপি
ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে কচু বাটা নামাক খাবার দেখে বেশ হইচই পড়ে গেছে নেটপাড়ায়। অনেকেই খুঁজছেন রেসিপি। কচু যে রান্না না করেই খাওয়া যায় এটিও অনেকের কাছে অবাক করা বিষয় হয়ে ধরা দিচ্ছে। যাই হোক, বাঙালি এমন অনেক সুস্বাদু খাবারের রেসিপিই হারিয়ে যাচ্ছে। কখনো কখনো হয়তো ফিরে এসে এভাবে হইচই ফেলে দেয়। আপনিও যদি ইন্দুবালা ভাতের হোটেলের মতো কচু বাটা তৈরি করতে চান তবে জেনে নিন সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে:
মান কচু- ২০০ গ্রাম
রসুন- ৪/৫ কোয়া
কাঁচা মরিচ- ৩/৪টি
কোড়ানো নারকেল- ৬/৭ চামচ
সরিষার তেল- পরিমাণমতো
লবণ- স্বাদমতো
সরিষা- ৩ চা চামচ
পোস্ত- ৩ চা চামচ।
আরো পড়ুন:
দই দিয়ে রাঁধুন পটলের বিশেষ পদ
আচারি আলু তৈরির রেসিপি
কাসুন্দি দিয়ে বেগুন রেসিপি
ডাল চচ্চড়ি রান্নার রেসিপি
যেভাবে তৈরি করবেন
প্রথমে মান কচুর খোসা একটু মোটা করে ছাড়িয়ে নিয়ে চৌকো টুকরো করে কেটে নিন। এরপর মিনিট দশেক ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। পানি থেকে কচু তুলে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা হয়ে গেলে পাটায় গ্রেট করা কচু, রসুনের কোয়া এবং কাঁচা মরিচ দিয়ে হালকা মিহি করে বেটে নিন। এবার সরিষা-পোস্তর পেস্ট, দুই চামচ নারিকেল দিয়ে আবার ভালোভাবে বেটে নিতে হবে। এবার তাতে স্বাদ অনুযায়ী লবণ এবং বেশ খানিকটা সরিষার তেল মিশিয়ে নিন। গরম ভাতে পরিবেশন করুন সুস্বাদু কচু বাটা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: