- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
গরুর কলিজা ভুনা
গরুর কলিজা খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আয়রন সমৃদ্ধ এই খাবার শরীরের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। গরুর কলিজা খেতে কমবেশি সবাই পছন্দ করেন।
বিশেষ করে কলিজা ভুনার নাম শুনলেই জিভে পানি চলে আসে অনেকেরই। জেনে নিন ঝটপট কলিজা রান্নার সহজ রেসিপি সম্পর্কে-
উপকরণ:
১. গরুর কলিজা ১ কেজি
২. পেঁয়াজ কুচি আধা কাপ
৩. পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
৪. আদা বাটা ১ চা চামচ
৫. রসুন বাটা ১ চা চামচ
৬. গরম মসলা পাউডার ১ চা চামচ
৭. এলাচ ৩/৪টি
৮. সয়াবিন তেল আধা কাপ
৯. লবণ স্বাদমতো
১০. হলুদ গুঁড়া ১ চা চামচ
১১. মরিচ গুঁড়া ১ চা চামচ
১২. জিরা গুঁড়া ১ চা চামচ
১৩. ধনিয়া গুঁড়া ১ চা চামচ
১৪. তেজপাতা ২টি
১৫. দারুচিনি ২ টুকরো ও
১৬. কাঁচা মরিচ ৬/৭টি।
পদ্ধতি:
প্রথমে গরুর কলিজা কেটে গরম পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। গরম পানি দিয়ে কলিজা কয়েকবার ধুয়ে চালনিতে ছেঁকে রাখতে হবে।
চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হলে এবার বাটা মসলা, গুঁড়া মসলা, লবণ সব দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিতে হবে।
এবার এর মধ্যে কলিজা দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে গেলে ঢাকনা সরিয়ে আবার অল্প পানি দিয়ে আস্ত কাঁচা মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ঢেকে দিতে হবে।
কলিজা সেদ্ধ হয়ে পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে গরুর কলিজা রান্না। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই পদ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: