- মা হারালেন চিত্রনায়িকা পপি
- খেজুরের বিস্ময়কর গুণ
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
গরম ভাতে খান পোড়া বেগুন ভর্তা
ভাতের সঙ্গে বাহারি পদের ভর্তা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ভর্তায় একটু ঝাল বেশি খেতেই পছন্দ করেন কমবেশি সবাই।
ভর্তাপ্রেমিকরা চাইলে স্বাদ বদলাতে খেতে পারেন পোড়া বেগুনের ভর্তা। গরম ভাতের সঙ্গে দারুণ মানাবে জিভে জল আনা এই ভর্তা। জেনে নিন রেসিপি-
উপকরণ:
১. বেগুন ৩টি
২. পেঁয়াজ ১ কাপ
৩. সরিষার তেল ৩ চা চামচ
৪. জিরা ১ চা চামচ
৫. মরিচের গুঁড়া আধা চা চামচ
৬. লবণ ১ চা চামচ
৭. রসুন ১ চা চামচ
৮. হলুদ গুঁড়া আধা চামচ
৯. ধনেপাতা সামান্য
১০. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ
১১. কাঁচা মরিচের ফালি ৩টি ও
১২. পানি ২ টেবিল চামচ।
পদ্ধতি:
প্রথমে বেগুন পুড়িয়ে নিতে হবে। এজন্য গ্যাসের চুলার উপর স্ট্যান্ড বসিয়ে তার উপর বেগুন এপিঠ-ওপিঠ করে ভালোভাবে পুড়িয়ে নিন। তারপর একটু ঠান্ডা করে বেগুনের উপরের খোসা তুলে ফেলতে হবে। তারপর ভর্তা করে নিন।
এবার একটি প্যানে তেল গরম করে তাতে একে একে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে নাড়তে হবে। অন্তত ৩ মিনিট চুলায় রেখে সবশেষে নেড়ে ধনেপাতা ছড়িয়ে দিন। তারপর একটি পাত্রে তুলে নিন সুস্বাদু পোড়া বেগুনের ভর্তা।
রেসিপি ক্রেডিট: জাগোনিউজ২৪
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: