- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- খেজুরের বিস্ময়কর গুণ
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
ইলিশের ডিমের ঝোল
আমাদের জাতীয় মাছ ইলিশ। চলছে ইলিশের মৌসুম। মাথা থেকে শুরু করে প্রতিটি অংশ দিয়েই কোন না কোন মজার রান্না খাওয়ার অভিজ্ঞতা সবারই আছে।মাছের মতোই সুস্বাদু এর ডিমও। গরম ভাতের সঙ্গে ইলিশের ডিমের ঝোল খেতে বেশ লাগবে। চলুন জেনে নেয়া যাক রেসিপি-
উপকরণ:
ইলিশ মাছের ডিম- ২ কাপ
আলু- ৩টি (আধা ইঞ্চি কিউব করে কাটা)
পেঁয়াজ কুচি- আধা কাপ
আদা বাটা- আধা চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
জিরা বাটা- আধা চা চামচ
ধনে গুঁড়া- আধা চা চামচ
কাঁচামরিচ- ৩/৪টি বা স্বাদ মতো
লবণ- পরিমাণ মতো
তেল- ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ।
প্রণালি: মাছের ডিম ধুয়ে নিন। আলু খোসা ফেলে আধা ইঞ্চি কিউব করে কাটুন। তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিন। চুলার জ্বাল কমিয়ে সব মসলা ও পানি দিয়ে সামান্য কষিয়ে নিন। এবার ডিম দিয়ে আরও ৫ মিনিট কষিয়ে পরিমাণ মতো পানি দিন। আলুর কাটা টুকরো দিয়ে দিন। কিছুক্ষণ ঢেকে রান্না করুন। ঝোল ফুটতে শুরু করলে কাঁচামরিচ চিরে উপরে ছিটিয়ে দিন। মাখা মাখা হলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: