Friday 20 November, 2026
For Advertisement
লাউ ডগায় চিংড়ি মাছ
18 March, 2023 6:09:55
সারা বছর এই লাউয়ের খুব একটা দেখা না মিললেও শীতে সবজি হিসেবে এর জুড়ি নেই। লাউয়ের ভাজি ও বিভিন্ন ধরনের সুস্বাদু তরকারি রান্না করতে পারেন। তবে লাউ দিয়ে একটি জনপ্রিয় খাবার হচ্ছে লাউ ও চিংড়ি।
আসুন জেনে নেই কীভাবে রান্না করবেন সুস্বাদু লাউ চিংড়ি।
যা লাগবে
চিংড়ি মাছ (বড়) ৫০০ গ্রাম, লাউয়ের ডগার পাতা পরিমাণমতো, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১টি, জিরা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৭টি, তেল আধা কাপ, লবণ স্বাদমতো, আদা বাটা সামান্য, হলুদ ও মরিচ গুঁড়া ১ চা চামচ।
যেভাবে করবেন
চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, লাউপাতার আগার অংশের ডাঁটা ও পাতা কুটে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে মেখে অল্প পানি দিয়ে চুলায় বসিয়ে রান্না করতে হবে ২০ মিনিট। নামিয়ে পরিবেশন করতে হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore