হোম / আজকের রান্না / বিস্তারিত
ধনিয়া পাতা ভর্তা
9 February 2022, 5:35:54
উপকরণ
– ধনে পাতা ১ কাপ,
– পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ,
– রসুন কুচি ১ চা চামচ,
– কাঁচা মরিচ ৫টি,
– সরিষার তেল ১ টেবিল চামচ,
– লবণ পরিমানমতো।
প্রস্তুত প্রণালী
ধনেপাতা ধুয়ে একটা প্যানে হালকা করে ভাঁজুন। পানি শুকিয়ে এলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হালকা তেল দিয়ে ভেজে নিন। এবার শিলপাটায় মিহি করে বাঁটুন সব একসাথে।
এবার পরিমানমতো লবণ আর তেল দিয়ে মেখে নিন। এখন এই অসাধারণ স্বাদের ভর্তা গরম ভাতের সাথে পরিবেশন করুন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: