- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ডেমরায় ভবন থেকে ক্রেনের রশি ছিঁড়ে ৩ শ্রমিক নিহত
রাজধানীর ডেমরা নয়পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করার সময় উপর থেকে মালামাল ওঠানোর যন্ত্র (রুপশ) পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। শনিবার দুপুরের দিকে ডেমরা নয়া পাড়া এলাকার নূর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। পরিদর্শক বলেন, ‘ঘটনার সময় ওই শ্রমিকরা ভবনের নিচে কাজ করছিলেন। এ সময় নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র (রুপশ) তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। হতাহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।’
স্থানীয় একটি সূত্র জানায়, এ ঘটনায় একজন আহত শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: