- ২৪ ঘণ্টায় স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে
- নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি
- প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ ৭ নেতা গ্রেপ্তার
- হরমুজ প্রণালীতে তেল বন্ধ করলে ২০ গুণ শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের
- ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতিল
- প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন
- ঘুমের মধ্যেই মারা গেছেন জনপ্রিয় অভিনেতা
- যে ৪ কারণে বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন মুসলমানরা
দুঃখ প্রকাশ গ্রহণযোগ্য নয়, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে মামলা
দুঃখ প্রকাশ গ্রহণযোগ্য নয়, সাত দিনের মধ্যে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে ফৌজদারি মামলা করা হবে ডেইলি স্টারের বিরুদ্ধে।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।
তিনি বলেন, গত ৫ জুন রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও লেখক নাজিবা বাশারকে পাঠানো হয়। নোটিশ অনুযায়ী, প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে থাকা সংশ্লিষ্ট রিপোর্ট অপসারণ করতে হবে এবং নিশঃর্ত দুঃখ প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশ করতে হবে। কিন্তু ডেইলি স্টার এখন পর্যন্ত এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। এ ছাড়া সাত দিনের মধ্যে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে হলেও সেটিও এখনো দেওয়া হয়নি।
ডেইলি স্টার পত্রিকা ও অনলাইন ভার্সনে একটি রিপোর্ট বা কলাম প্রকাশ করা হয়। বাংলায় অনুবাদ করলে কলামের লেখাটা ছিল এই রকম ‘বাতাস প্রবাহের জন্য গাছ কর্তন’, আরেকটি টাইটেল ছিল যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামকে বিকৃতি করে লিখেছেন, ‘ধোঁকা সাউথ টাউন করপোরেশন পরিবেশবাদীর চেয়ে একধাপ এগিয়ে আছে।’ শুধু তাই নয়, মেয়র ফজলে নূর তাপসের নামকেও বিকৃতি করে লেখা হয় বলে দাবি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।
এ বিষয়ে গত ৭ জুন রাজধানী ঢাকায় গাছ কাটা নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কাছে ১০০ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গাছ কাটা নিয়ে ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে জড়িয়ে ভিত্তিহীন, অপমানজনক, খবর প্রকাশ করেছে ডেইলি স্টার। আর এই সংবাদ সাংবাদিকতার নীতিবিরোধী, যা বিদ্যমান আইন পরিপন্থী।
প্রকাশিত খবরটি এখনো অনলাইনে রয়েছে, তাই এ নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা সরানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে সাত দিনের মধ্যে ১০০ কোটি টাকা প্রদানের কথা বলা হয়েছে। আর এটি করতে ব্যর্থ হলে আদালতে মামলা করা হবে আইনি নোটিশে জানানো হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: