- দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
- পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স
- হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
- মানসিক চাপ কমাতে প্রাকৃতিক সমাধান ‘মধু’
- রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?
- উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ
- উচ্চ রক্তচাপ এড়াতে যেসব অভ্যাস বদলানো জরুরি
- বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
রাজধানীর মান্ডায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেলো রাতুলের
কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে আবারো প্রাণ গেল এক কলেজছাত্র। নিহত কলেজছাত্রের নাম রাতুল। গতকাল সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মুগদার মান্ডা এলাকায় দুই গ্রুপের পুরানো দ্বন্দ্বের জেরে সে নিহত হয়।
নিহতের বাবা আতিকুর রহমান জানান, দুপুরে এক সাথে খেলাম, আর দেখা হলো না। তার অভিযোগ, গতকাল সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মুগদার মান্ডা এলাকার এক নাম্বার গলিতে রাতুলকে কোপায় স্থানীয় কিশোর গ্যাংয়ের লিডার হিরা ও রবিউল। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই ঘটনায় অভিযুক্ত হিরার বিরুদ্ধে মাদকসহ বেশ কয়েকটি মামলা আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে এলাকার সিনিয়র-জুনিয়র মানা না মানা নিয়ে একদফা মারামারি হয়। সোমবার স্থানীয় কিশোর গ্যাংয়ের লিডার হিরা ও রবিউল বিষয়টি মীমাংসার জন্য রাতুল ও তার বন্ধুদের ফোন করে ডেকে নেয়। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে রাতুলের মথায় আঘাত করে। যশোরের সদর এলাকার আতিকুর রহমানের তিন ছেলের মধ্যে মেঝ রাতুল। খিলগাঁও ত্রিমহোনী মাদবর বাড়ি রোডে সপরিবারে থাকতেন তারা। মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: