- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত
রাজধানীর খিলক্ষেতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর খান।
তিনি বলেন, রোববার সকালে খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সঙ্কটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তি খিলক্ষেত এলাকার ভাসমান বাসিন্দা। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: