ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

10 May 2026, 6:11:45

নানা নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। রবিবার চেন্নাইয়ে স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে শপথ নেন তিনি।

থালাপতি বিজয়কে শপথবাক্য পাঠ করান রাজ্যের গভর্নর আরভি আলেকার। এরপর শপথ নেন সরকারের মন্ত্রীরা। এ সময় দলীয় নেতাদের পাশপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিসহ জোটের নেতারা।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর গভর্নরের সঙ্গে দেখা করে সরকার গঠনের অনুমতি পান বিজয়। ডিএমকে ও এআইএডিএমকের প্রায় ছয় দশকের আধিপত্য ভেঙে দিয়ে গত সোমবার বিধানসভা নির্বাচনে জয় লাভ করে নবগঠিত টিভিকে। ফলাফল প্রকাশের পর গত পাঁচ দিন গভর্নর ও মিত্রদের সঙ্গে টানা বৈঠক শেষে ঐক্যমতে পৌঁছান বিজয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: