- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি সোমবার (৬ এপ্রিল) মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। খবর সাবাহের।
আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে তথ্য নিশ্চিত করেছে।
পোস্টে বলা হয়, “”ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সংস্থার শক্তিশালী ও শিক্ষিত প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি আজ ভোরে আমেরিকান-জায়নবাদী শত্রুদের অপরাধমূলক সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন।”
পূর্বসূরি জেনারেল মোহাম্মদ কাজেমি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর, ২০২৫ সালের জুন মাসে খাদেমিকে আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের কথা ঘোষণা করেন।
কাটজ বলেন, “আইআরজিসি ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এবং আমরা তাদের নেতাদের নির্মূল করছি… ইরানের নেতারা লক্ষ্যবস্তু হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমরা একে একে তাদের খুঁজে বের করা অব্যাহত রাখব।”
কাটজ আরও যোগ করেন, ইসরায়েল ইরানের ইস্পাত ও পেট্রোকেমিক্যাল শিল্পেরও ‘ভয়াবহ ক্ষতি’ করেছে।
তিনি বলেন, “আমরা ইরানের জাতীয় অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া অব্যাহত রাখব এবং এই সন্ত্রাসী শাসনের পতন ও অবক্ষয় নিশ্চিত করব। সেই সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের ওপর হামলা করার এবং সন্ত্রাসবাদকে উসকে দেওয়ার যে সক্ষমতা তাদের রয়েছে, তা ধবংস করে দেব।”
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: