ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হতে যাচ্ছে: মার্কিন অর্থমন্ত্রী
ইরানে হামলার তীব্রতা বৃদ্ধির ঘোষণা আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশটিতে আজ রাতেই হতে যাচ্ছে এযাবৎকালের সর্ববৃহৎ বোমাবর্ষণ কর্মসূচি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “আজ রাতের এই অভিযান হবে আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানাগুলো সর্বোচ্চ ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে।”
বেসেন্ট আরও জানান, “আমরা এই সব লক্ষ্যবস্তু উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।” তিনি একইসঙ্গে ইরানের বিরুদ্ধে “অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা” করার অভিযোগও তুলেছেন। বিশেষভাবে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেছেন তিনি।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা সংকটের আশঙ্কা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে মার্কিন অর্থমন্ত্রী রাশিয়ার তেলের ওপর থাকা নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন।
স্বাস্থ্য ও ফিটনেস পণ্য
যুক্তরাষ্ট্র ইতোম ভারতকে ৩০ দিনের জন্য সাগরে আটকে থাকা রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে। কাডলো রিপোর্টের সঙ্গে আলাপে বেসেন্ট বলেন, “কোটি কোটি ব্যারেল তেল নিষেধাজ্ঞার আওতায় সাগরে আটকে আছে। এগুলোতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে মার্কিন অর্থ মন্ত্রণালয় তেলের সরবরাহ বৃদ্ধি করতে পারবে।”
বিশ্লেষকরা মনে করছেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র হলে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালির ওপর যুদ্ধের প্রভাব সরাসরি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকে প্রভাবিত করতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: