ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

কিয়েভে রুশ হামলায় এ পর্যন্ত শিশুসহ ২২৮ জন নিহত: নগর কর্তৃপক্ষ

20 March 2022, 10:18:55

কিয়েভ সিটি কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত রাজধানী কিয়েভে চা র শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন। খবর রয়টার্স।

শনিবার কিয়েভের নগর কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে রাজধানীতে ২২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে চার শিশুও রয়েছে।

এছাড়া রাশিয়ার হামলায় কিয়েভে এখন পর্যন্ত ৯১২ জন আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কিয়েভ নগর প্রশাসন ।

এই পরিসংখ্যান অবশ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সৈন্যরা।

হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই দেশটির বহু শহর ধ্বংসস্তুপে পরিণত হয়। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে ৩০ লাখেরও বেশি ইউক্রেনীয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: