- আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- ৩ লক্ষণে বুঝবেন আপনার চুল পড়ার হার স্বাভাবিক না
- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
যে কোনো শর্তে পুতিনের সাক্ষাৎ চান বাইডেন
ইউক্রেন সংকট নিরসনে যে কোনো শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।
তবে, রাশিয়া তার প্রতিবেশী দেশকে আক্রমণের দ্বারপ্রান্তে বলেও সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনে স্বল্প ও দীর্ঘ মেয়াদে ৩৫ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। জার্মানির মিউনিখ শহরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
ইউক্রেনের জ্বালানি ও জলবায়ু সংক্রান্ত খাতে সংস্কারমূলক কর্মকাণ্ডেও সহায়তা করবে বিশ্বব্যাংক।
এর আগে, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের পূর্ব ইউরোপের দেশটি ছেড়ে আসতে বলেছে কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: