Tuesday 25 August, 2026

For Advertisement

শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় সিক্ত প্রয়াত চিত্রনায়ক ফারুক

16 May, 2023 1:52:36

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুককে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৬ মে) বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তাঁর মরদেহ। শুরুতে রাষ্ট্রপতির পক্ষের শ্রদ্ধা নিবেদন করেন লে. কর্নেল সৈয়দ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পিএসসি, এরপর প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং সব শেষ স্পীকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ক্যাপ্টেন এম এম নাইম রহমান।

এরপর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের উন্মুক্ত করা হয়। সেখানে বেলা বেলা পৌনে ১ টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন চলে। এরপর সেখান থেকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এফডিসিতে নেওয়া হয়।

জানা গেছে, সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্টরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে শায়িত হবেন এই কিংবদন্তি অভিনেতা।

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) ভোর ৫টা ৪০ মিনিটে এক বিশেষ ফ্লাইটে নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৭টা ৪০ মিনিটের তার মরদেহ দেশে পৌঁছায়।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তিনি জিবিএস নামে বিরল নিউরোলোজিক্যাল রোগে ভুগছিলেন। টানা দেড় বছর চিকিৎসা শেষে অবশেষে মারা গেলেন দেশের এ কিংবদন্তি অভিনেতা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore