For Advertisement
ঘরেই বানিয়ে নিন টক মিষ্টি তেঁতুলের সস
টক মিষ্টি তেঁতুলের সস থাকলে খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। মজাদার এই সস কিন্তু খুব সহজে বাসাতেই বানিয়ে নিতে পারে। জানুন রেসিপি…
উপকরণঃ
– তেঁতুল আধা কাপ,
– চিনি ২ টেবিল চামচ,
– বিট লবণ আধা চা চামচ,
– চাট মসলা ১/৩ চা চামচ,
– লাল মরিচের গুঁড়া ১/৩ চা চামচ,
– গোলমরিচগুঁড়া ১/৩ চা চামচ,
– জিরার গুঁড়া ১/৩ চা চামচ,
– শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ,
– লেবুর রস সামান্য,
– ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালীঃ
– এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন তেঁতুল। হাত দিয়ে কচলে আলাদা করে ফেলুন। আরও খানিকটা পানি দিন।
– যতটুকু পাতলা বা ঘন করতে চান সস, সেই অনুযায়ী পানি দিতে হবে।
– ভালো করে কচলে রস বের করে বিচি ও তেঁতুলের আঁশ ফেলে দিতে হবে।
– এবার সব মসলা ও চিনি মিশিয়ে নিন তেঁতুলের মিশ্রণে।
– লেবুর পাতা ও ধনেপাতা কুচি দিয়ে দিন।
– ভালো করে নেড়ে পরিবেশন করুন মুখরোচক তেঁতুলের সস।
ফ্রিজে রেখে ১ সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন এটি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore