Friday 17 April, 2026

For Advertisement

ত্বকের সৌন্দর্য ও তারুণ্য ধরে রাখতে মানতে হবে ৫ নিয়ম

29 January, 2026 11:02:30

ত্বকের সৌন্দর্য ও তারুণ্য ধরে রাখতে আমরা কত কিছুই করে থাকি। নাগরিক জীবনের ব্যস্ততায় অবসর পেলেই আমরা দেশীয় উপাদান থেকে শুরু করে ভিনদেশি কসমেটিকস ব্যবহার করি। অনেকে বলেন, মনে তারুণ্য ধরে রাখতে পারলে বয়স কোনো ব্যাপার না! আসলেই কি তাই? বাস্তবতা বলে ভিন্ন কথা।

বয়স বাড়ার সঙ্গে ত্বকের কোলাজেন উৎপাদন কমতে থাকে। ত্বকের শুষ্কতা, বলিরেখাসহ নানা সমস্যা দেখা দেয়। তাই ত্বকে ভাঁজ পড়া ও বলি রেখা কমিয়ে ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে হলে নিয়মিত চর্চা করুন এই ৫ নিয়ম।

১) ত্বকের সৌন্দর্য ও তারুণ্য ধরে রাখতে নিয়মিত খাদ্যতালিকায় ভিটামিন সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ফল, শাক-সবজি, বাদাম এবং মাছ রাখুন। এগুলো ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে বলিরেখা কমাতে সাহায্য করে।

২) ত্বকের কোলাজেন ঠিক রাখতে ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষায় সানস্ক্রিন ব্যবহার করুন। এছাড়াও মধু, অ্যালোভেরা জেল, নারকেল দুধ অথবা দই দিয়ে ফেস মাস্ক ব্যবহার করলে ত্বক নরম ও টানটান থাকে।

৩) ত্বক যেনো শুষ্ক না হয় সেজন্য নিয়মিত মুখে অলিভ অয়েল, আমন্ড অয়েল ও নারকেল তেল ব্যবহার করুন। দেহ ও ত্বকের হাইড্রেশন বজায় রাখতে প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করা জরুরি। পানি শরীর থেকে সমস্ত টক্সিন দূর করে ত্বককে ভিতর থেকে নরম ও উজ্জ্বল রাখে। সেই সঙ্গে পুরনো মৃত কোষ সরিয়ে দেয়।

৪) স্ট্রেস কমালে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে। সেই সঙ্গে বলিরেখার প্রবণতা কমে। ত্বক সুন্দর রাখতে পর্যাপ্ত ও গভীর ঘুমের অভ্যাস গড়ুন।

৫) ব্যায়াম রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। যার ফলে ত্বক সতেজ থাকে। এর পাশাপাশি মুখের বিশেষ ব্যায়াম করলে মুখের পেশি টোন করে, বলিরেখা কমে। এছাড়া মুখের ব্যায়াম করলে কোলাজেনের উৎপাদনও বাড়ে। এতে ত্বক থাকে টানটান ও স্বাস্থ্যোজ্জ্বল।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore