Friday 17 April, 2026

For Advertisement

রান্নার স্বাদের ভিন্নতায়

19 May, 2023 6:17:35

প্রতিদিন একঘেয়েমি রান্না ও একই স্বাদের খাবার খেতে কারোরই খুব একটা ভালো লাগে না। তাই রান্নার স্বাদে ভিন্নতা আনতে মসলার টুইস্ট থাকা উচিত। ভাজা মসলা ব্যবহার করে খুব সহজেই খাবারের স্বাদ বদলাতে পারেন। এক্ষেত্রে শেফ পনিরের দেওয়া কিছু টিপস সম্পর্কে চলুন জেনে নেই:
রান্না
জিরা, ধনিয়া কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিন। সেই সঙ্গে শুকনো মরিচ গুঁড়ো করে নিন। এতেও খাবারের স্বাদে পরিবর্তন আসবে।
আস্ত জিরা, ধনিয়া, গোলমরিচ, মৌরি আর হিং দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে রাখুন। এতে তরকারির স্বাদ ভালো হয়। বিশেষত নিরামিষের দিনে এই সবজি খুবই ভালো লাগে খেতে।
মসুর ডালের স্বাদে নতুনত্ব আনতে কাঁচা মরিচের ফোড়ন দিন। এতে তরকারির স্বাদ ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। সেই সঙ্গে পেঁয়াজ-রসুন কুচি দিন। এতে সুন্দর ঘ্রাণও পাবেন।
রান্না
হাত দিয়ে রান্নায় লবণ ব্যবহার করুন। যেকোনও বড় শেফই রান্নায় হাত দিয়ে লবণ দেন। এতে লবণের পরিমাণ ঠিক থাকে আর রান্নার স্বাদ ভালো হয়। খাবার একটু সিদ্ধ হলে তারপরই লবণ দিন।
গুঁড়ো মসলার পেস্ট বানিয়ে ব্যবহার করুন। একটা বাটিতে গুঁড়ো মসলা নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে পেস্ট বানিয়ে নিন। এই মসলা সব তরকারিতে ব্যবহার করলে ভালো স্বাদ পাওয়া যাবে।
কাশ্মীরী মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তরকারিতে রং আনতে এই মরিচের গুঁড়ো খুবই ভালো কাজ করে। তেলে মরিচ, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তবেই টমেটো, পেঁয়াজ এই সব দিন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore