Tuesday 28 July, 2026

For Advertisement

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

30 April, 2025 1:23:17

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে পিসিবি। টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষদিকে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

বুধবার পাঁচ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দুই দেশের বোর্ড এ মর্মে সমঝোতায় পৌঁছেছে, তিন ওয়ানডের পরিবর্তে তারা বাড়তি দুটি টি-টোয়েন্টি খেলবে। অর্থাৎ ওয়ানডে সিরিজ বাতিল, তিন ম্যাচের পরিবর্তে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান।

আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে ওয়ানডে সিরিজ বাদ দেওয়া হয়েছে। তার বদলে দুটি টি-টোয়েন্টি যোগ করা হয়েছে।

ফয়সালাবাদ ও লাহোরে আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে সিরিজটি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে রাত নয়টায়।

টাইগাররা পাকিস্তানে পৌঁছাবে ২১ মে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

টি-টোয়েন্টির পরিসংখ্যানে অবশ্য সাফল্যের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। দুই দলের ১৯ বারের দেখায় তাদের ১৬টি জয়ের বিপরীতে বাংলাদেশের জয় তিনটিতে।

পাকিস্তানে সিরিজ সূচি:
২১ মে: বাংলাদেশ পুরুষ দল পাকিস্তানে পৌঁছাবে
২৫ মে: প্রথম টি২০, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ (রাত ৮টা)
২৭ মে: দ্বিতীয় টি২০, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ (রাত ৮টা)
৩০ মে: তৃতীয় টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)
১ জুন: চতুর্থ টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)
৩ জুন: পঞ্চম টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore