Friday 17 April, 2026

For Advertisement

৮ কোটি ২৫ লাখ রুপিতে মুম্বাইয়ে সিঙ্গাপুরি ক্রিকেটার

13 February, 2022 7:35:57

দ্বিতীয় দিনের মতো চল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) মেগা নিলাম। আর এই নিলামে দল পেয়েছেন সিঙ্গাপুরি ক্রিকেটার টিম ডেভিড। ৮ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

অস্ট্রেলিয়ান বংশোদ্ভুদ টিম ডেভিডের এখনও জাতীয় দলে অভিষেক হয়নি। পশ্চিম অস্ট্রেলিয়া একাদশ কিংবা পশ্চিম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেললেও টিম ডেভিড নিজের দেশ সিঙ্গাপুরের জাতীয় দলের হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে জাতীয় দলের হয়ে এখনও অভিষেক না হলেও আপনতালে বিশ্বের নামি-দামি ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলে বেরাচ্ছেন ডেভিড। বিগ ব্যাশের পর এখন পিএসএল মাতাচ্ছেন তিনি। বাকি ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা। এবার সেই আশাও পূর্ণ হতে যাচ্ছে। টিম ডেভিডকে সেই সুযোগ দিয়েছে মুম্বাই।

আইপিএলের নিলামে ডেভিডের ভিত্তিমূল্য ছিল মাত্র ৪০ লাখ রুপি। শুরুতেই তার নিতে আগ্রহ প্রকাশ করে দিল্লি ক্যাপিটালস। সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্স প্রবেশ করে তাকে কেনার লড়াইয়ে। তৃতীয় দল হিসেবে যোগ দেয় পাঞ্জাব কিংস। কিছুক্ষণ পর দিল্লী অনাগ্রহ প্রকাশ করে।

কিন্তু তাতেও থামেনি নিলাম। এরপর ডেভিডকে দলে নেওয়ার জন্য প্রতিযোগিতায় নামে লখনৌ সুপার জায়ান্ট, রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত ৮ কোটি ২৫ লাখ রুপিতে টিম ডেভিডকে কিনে নেয় মুম্বাই। আইপিএলের ইতিহাসে এত বেশি মূল্য দিয়ে এর আগে আর কোনো বিদেশি ক্রিকেটার কেনেনি রোহিত শর্মার দলটি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore