Wednesday 24 June, 2026

For Advertisement

অসম্ভবও সম্ভব হয় যে দুই আমলে

15 January, 2026 1:25:12

যারা জীবনে অসম্ভব কিছু চাইছেন; কিন্তু চাওয়াটা বৈধ। তাদের জন্যও রয়েছে অসম্ভব জিনিস পাওয়ার সহজ দুইটি আমল। এই দুই আমলে দুনিয়ার জীবনেই একদম সুস্পষ্ট ফলাফল দেখতে পাবেন। ইনশাআল্লাহ। যদি কেউ নিজেদের জীবনের ফরজিয়তগুলো আদায় করে দুইটি আমলে নিজেদের নিয়োজিত করে তবে তারা দুনিয়াতেই নিজ চোখে দেখতে পারবেন কারামত। এমন কার্যকরী আমল দুইটি কী?

যারা মুজেজা-কারামতকে প্রাগৈতিহাসিক মনে করেন, এই দুইটা আমল নিয়মিত করে দেখেন। নিজেদের চোখের সামনেই একদম সুস্পষ্ট কারামত দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমল দুইটি হলো—

১. দরুদ পড়া। (দরুদে ইবরাহিম বা সংক্ষিপ্ত দরুদ)

২. ইসতেগফার পড়া। (আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি)

এই দুটি আমল- সাধারণ কোনো আমল নয়; বরং অনেক উঁচু মর্যাদার আমল। যে আমল দুনিয়া নিরাপত্তা দেবে। অসম্ভব চাওয়া-পাওয়াও পূরণ হবে। রহমত ও বরকতে জীবন ভরপুর হবে। পরকাল হবে নিরাপদ।

১. অর্থ ও উচ্চারণসহ দরুদে ইবরাহিম—

اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

উচ্চারণ: আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁউঅআলা আ-লি মুহাম্মাদ, কামা স্বাল্লাইতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকাহামিদুম মাজিদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউঅ আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা আলা ইবরা-হিমা অ আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকা হামিদুম মাজিদ।

অর্থ: হে আল্লাহ! তুমি মুহাম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ কর, যেমন তুমি হজরত ইব্রাহিম ও তাঁর বংশধরের উপর রহমত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত। হে আল্লাহ! তুমি হজরত মুহাম্মদ ও তার বংশধরের উপর বর্কত বর্ষণ কর, যেমন তুমি হজরত ইব্রাহিম ও তার বংশধরের উপর বর্কত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত। (সুনানে নাসায়ি: ১২৯১)

২. ইসতেগফার পড়া: নিচে চার ধরনের ইসতেগফার তুলে ধরা হলো—

> أَسْتَغْفِرُالله

উচ্চারণ: ‘আস্তাগফিরুল্লাহ।’

অর্থ: ‘আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore