Friday 17 April, 2026

For Advertisement

মালয়েশিয়ায় সড়কে বাংলাদেশি বাবা ও ছেলে নিহত

17 August, 2024 11:20:26

মালয়েশিয়ার পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) ও তার ছেলে নিহত হয়েছেন। দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম্মদ জানান, করাতকল শ্রমিক আদম ও তার ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হন।

এছাড়া পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িতে থাকা ৪১ বছর বয়সি এক নারী ও তার ৫ বছর বয়সি ছেলে আহত হয়। পুলিশ প্রধান বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নেওয়া হয়েছে।

তদন্তের সুবিধার্থে পুলিশ পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িটির চালকের একটি বিবৃতি রেকর্ড করবে। দেশটির সড়ক পরিবহণ আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore