Friday 17 April, 2026

For Advertisement

স্পেনে বাংলাদেশি যুবক নিহত

13 May, 2024 5:34:50

স্পেনে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৩) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ মে) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, মেহেদীর বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। শনিবার রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পথে জেব্রা ক্রসিংয়ে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের চাচা মুক্তার হোসেন জানান, মেহেদীর মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে। এখন মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore