For Advertisement
কুয়েতে ভয়াবহ আগুনে দুই বাংলাদেশির মৃত্যু
কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল সুয়েখ এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশিসহ তিন প্রবাসী প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত দুজন। বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১ জুন) স্থানীয় সময় বিকেলে আবাসিক ভবনের (আরবি) তিন তলা বাড়িতে ভয়াবহ এই ঘটনা ঘটে।
জানা গেছে, আগুনের লেলিহান শিখা পুরো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজা বাড়ি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোহাম্মদ আসাদ (৪১) এবং একই উপজেলার অগ্রখলা গ্রামের আবুল হোসেনের ছেলে ইমরান হোসেন (৪১)। নিহত দুইজন সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই বলে জানিয়েছেন মো. আরিফ নামে তাদের এক নিকটাত্মীয়।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, আবাসিক ভবনের ভেতরে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দু’জন আহত হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore