For Advertisement
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ কর্মসূচিতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রিজভী।
এ ছাড়া আগামী ৫ সেপ্টেম্বর দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অন্যান্য কর্মসূচির মধ্যে সুবিধাজনক সময়ে সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করবে বিএনপি। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করবেন দলের নেতা হাবিব উন নবী খান সোহেল। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের ‘ফ্যাসিবাদী শাসন’, নিপীড়ন ও নির্যাতনের মুখেও বিএনপিকে পরাস্ত করা যায়নি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা ও গণতন্ত্র- এই প্রত্যয়গুলোকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
রিজভী আরও বলেন, একটি ‘তলাবিহীন ঝুড়ির’ দেশকে জিয়াউর রহমান খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং নিরক্ষর মানুষকে অক্ষরজ্ঞান দিয়েছিলেন। দেশি-বিদেশি চক্রান্তকারীরা এসব সাফল্য মেনে নিতে পারেনি বলেই তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে মন্তব্য করেন তিনি।
পাশাপাশি এরশাদ সরকারের সময় থেকে দীর্ঘদিন খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন বলেও স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore