Wednesday 29 April, 2026

For Advertisement

দেশে পৌঁছেছে মওদুদের মরদেহ

18 March, 2021 9:37:21

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ দেশে এসে পৌঁছেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় তার লাশ এসে পৌঁছায়।

সেখানে তার কফিন গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়রপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:
ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দর থেকে লাশ নিয়ে যাওয়া হবে গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। আগামীকাল সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মরহুমের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দেশে মরহুমের প্রথম জানাযার নামাজ হবে সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে, দ্বিতীয় জানাযা সকাল ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে দলের পক্ষ থেকে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন সিনিয়র নেতৃবৃন্দ। বেলা আড়াইটায় নোয়খালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে মরহুমের তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে হবে চতুর্থ নামাজে জানাযা। বিকাল সাড়ে ৫টায় মরহুমের নিজ বাসভবনের (মানিকপুর কোম্পানিগঞ্জ) সামনে মরহুমের সর্বশেষ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে, বাবা-মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় তার। ৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। ১৯৪০ সালে নোয়খালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় ব্যারিস্টার মওদুদ আহমদের জন্ম।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore