Saturday 18 April, 2026

For Advertisement

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পারভেজ হত্যাকাণ্ডে দুই ছাত্রী গ্রেপ্তার

25 April, 2025 12:06:23

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই ছাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফাতেমা তাহসিন ঐশী ও ফারিহা হক টিনা। তারা একই এলাকার ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। ঘটনার থেকেই তারা আত্মগোপনে ছিলেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডিবির একটি সূত্র এসব তথ্য জানায়।

ডিবি সূত্রে খবর, দুই নারী শিক্ষার্থী জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় দুই দিন আগে বাসা ভাড়া নেন। এই তথ্যের ভিত্তিতে ডিবির টিম অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থলে ডিবির টিম এখনো উপস্থিত আছে।

গত ১৯ এপ্রিল বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার একপর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।

ঘটনার পরদিন পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাজ, আবুজর গিফারীসহ আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ২০-৩০ জনকে।

এরই মধ্যে এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore