Thursday 19 November, 2026

For Advertisement

টক মিষ্টি আচারী বেগুন

8 June, 2021 10:45:40

উপকরণঃ

– বেগুন বড় ১টি,

– লবণ ১ চা চামচ,

– হলুদ গুঁড়া ১ চা চামচ,

– পাঁচফোড়ন ১ চা চামচ,
– পেঁয়াজ বাটা ১ কাপ,

– রসুন বাটা ১ টেবিল চামচ,

– মরিচ গুঁড়া ১ চা চামচ,

– চিনি ১ টেবিল চামচ,

– তেঁতুল রস ৩ টেবিল চামচ,

– তেল ১/২ কাপ।

প্রণালীঃ বেগুন কেটে দুভাগ করুন। লম্বালম্বি করে কেটে দুভাগ করবেন বোঁটাসহ, এতে দেখতে সুন্দর লাগবে। কেটে নিয়ে ভেতর দিকে ছুরি দিয়ে চিড়ে নিতে হবে। তাতে মশলা ভেতরে ভালোভাবে ঢুকবে। এবার সামান্য হলুদ লবণ মাখিয়ে ভেজে নিন। সোনালী বাদামী রঙ ধরলে নামিয়ে নিন। প্যামে পাঁচফোড়ন, পেঁয়াজ মরিচ বাটা দিয়ে একটু কষিয়ে নিন। হলুদ-লবণ-মরিচ সাথে দিয়ে কষান।

এবার চিনি/গুড়, তেঁতুলের রস দিয়ে রান্না করুন। মশলা একটু ভুনা হয়ে আসলে বেগুন দিয়ে প্যান ঢেকে দিন। মিনিট পাঁচেক রান্না করুন। টক মিষ্টি আচারী বেগুন রেডি। পরিবেশন করতে পারবেন ভাত বা রুটির সাথে তো বটেই, সেই সাথে খিচুড়ি বা পোলাওয়ের সাথেও।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore