Tuesday 17 November, 2026

For Advertisement

ডিম-চিচিঙ্গা ভাজি

2 June, 2021 5:58:22

যারা রান্না পারেন না তারাও খুব সহজেই তৈরি করতে পারবেন।

উপকরণ: চিচিঙ্গা আধা কেজি। ডিম ২টি। পেঁয়াজকুচি ১/৪ কাপ। আদা ও রসুন বাটা, আধা চা-চামচ করে। হলুদ ও জিরা গুঁড়া, ১ চা-চামচ করে। মরিচগুঁড়া আধা চা-চামচ। কাঁচামরিচ-ফালি ৭,৮টি (ঝাল বুঝে)। তেজপাতা ২টি। তেল আর লবণ পরিমাণ মতো।

পদ্ধতি: চিচিঙ্গা কুচি করে ধুয়ে পানি চেপে নিন। ডিম ফেটিয়ে রাখুন।

প্যানে তেল গরম করে তেজপাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ দিন। পেঁয়াজ নরম হলে অল্প পানিতে সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে নিন।

ভালো করে মসলা কষিয়ে ফেটানো ডিম দিয়ে নাড়তে থাকুন।

ডিম ঝুরি ঝুরি হলে চিচিঙ্গা মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন। মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে কাঁচামরিচ মিশিয়ে দিন।

চিচিঙ্গা সিদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore