Wednesday 26 August, 2026

For Advertisement

সুস্বাদু চিংড়ি নারিকেল কোফতা

27 May, 2021 6:06:04

উপকরণ :

– চিংড়ি হাফ কেজি ব্লেন্ড করে নেওয়া

– নারকেলের দুধ দুই কাপ

– পেঁয়াজ কুচি হাফ কাপ

– পেঁয়াজ বাটা হাফ কাপ

– তেল, ঘি দুই টেবিল চামচ

– ময়দা/ কর্নফ্লাওয়ার একটা টেবিল চামচ

– কাঁচামরিচ চারটি

– আদা বাটা দুই চা চামচ

– রসুন বাটা দেড় চা চামচ

– হলুদ গুঁড়া এক চা চামচ

– মরিচ গুঁড়া এক চা চামচ

– জিরা গুঁড়া এক চা চামচ

– গরম মসলা গুঁড়া এক চা চামচ

– লবণ পরিমাণমতো

– এলাচ, দারুচিনি, তেজপাতা পরিমাণমতো

– চিনি পরিমাণমতো

– পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো

প্রণালি : প্রথমে চিংড়ি কিমার সঙ্গে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, রসুন হাফ চা চামচ, আদা হাফ চা চামচ, এক টেবিল চামচ ময়দা দিয়ে মেখে রেখে দিতে হবে। চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা-রসুন বাটা, লবণ, হলুদ, জিরা গুঁড়া দিয়ে একটু পানি বা নারিকেল দুধ দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এরপর মসলার ওপরে তেল উঠে এলে মসলা কষানো হলে বাকি সবটুকু নারিকেল দুধ দিয়ে বলক এলে এর মধ্যে মাখানো চিংড়ি কোফতার মতো করে ছেড়ে দিয়ে সব দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একটু পরে ঢাকনা খুলে নেড়ে নিয়ে তেল ওপরে উঠে এলে একটু চিনি, গরম মসলার গুঁড়ি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

সূত্র : গুগল

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore