Thursday 25 June, 2026

For Advertisement

‘লতি চিংড়ি’

24 May, 2021 5:54:50

বাঙ্গালির খাবার তালিকার একটি জনপ্রিয় খাবার হচ্ছে ‘লতি চিংড়ি’। কচুর লতি দিয়ে চিংড়ির মজাদার রান্নার রেসিপিটি জানে না অনেকে। কিন্তু রেসিপি না জানলে তো রান্না করে খাওয়া হবে না। মজাদার খেতে এই খাবারটি নিজে রান্না করে খেতে হলে অবশ্যয় রেসিপিটি লক্ষ্য করুন ।

তাই আপনাদের জন্য আজকের রেসিপি ‘লতি চিংড়ি’।

উপকরণ: ১।কচুর লতি-১ আঁটি ২।চিংড়ি-১/২ কাপ (মাঝারি সাইজের) ৩।পেয়াজ কুচি-১ টেবিল চামচ ৪।কাঁচা মরিচ ফালি-৬ টা ৫।পেয়াজ ও জিরা বাটা-২ চা চামচ ৬।রসুন বাটা-১/২ চা চামচ ৭।আদা বাটা-১/৩ চা চামচ ৮।হলুদ গুড়ো-১ চা চামচ ৯।মরিচ গুড়ো-১ চা চামচ ১০।ধনিয়া গুড়া-১/২ চা চামচ ১১।এলাচ-৪ টি ১২।দারুচিনি-৩ টুকরা ১৩।জিরা-১/৪ চা চামচ ১৪।লবন-স্বাদ মতো (১ ১/২ চা চামচ) ১৫।তেল-৩ টেবিল চামচ

প্রণালী: ১।চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিন।ইচ্ছে হলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। সামান্য লবন মাখিয়ে কিছু সময় রেখে দিন।

২।লতি ছুলে নিন।ভাল করে ধুয়ে পানি ঝরাতে দিন।কড়াইতে তেল দিন। তেল গরম হলে এতে লবন মাখানো চিংড়ি দিন। ১ মিনিট নেড়ে নিয়ে উপর থেকে এক চিমটে হলুদ গুড়ো ছিটিয়ে দিন। নেড়েচেড়ে নামিয়ে নিন।চিংড়ি খুব অল্প সময় ভেজে নামিয়ে নিবেন। বেশি সময় ভাজলে শক্ত হয়ে যাবে।অল্প আঁচে দ্রুত শক্ত হয়ে যায়।

৩।ওই তেলে এলাচ ও দারুচিনি দিন। পেয়াজ কুচি দিন এবং নাড়তে থাকুন। পেয়াজ হালকা ভাজা হতে দিন। এতে গোটা জিরা দিন ও নাড়তে থাকুন।পেয়াজের রঙ সোনালী হলে এতে সামান্য হলুদ দিন। এবার একে একে আদা বাটা,রসুন বাটা,পেয়াজ বাটা দিয়ে মেশাতে থাকুন। প্রথমে হলুদ দিয়ে নিলে তেল ছিটবে না। না হলে তেলে বাটা মশলা দিলে চারিদিকে ছিটতে থাকবে। নেড়ে নিয়ে এতে লবন,মরিচ গুড়ো,ধনিয়া গুড়ো ও বাকি হলুদ গুড়ো দিন। সামান্য পানি দিয়ে দিন। এর মধ্যে কাঁচা মরিচ ফালি গুলো দিয়ে নেড়ে দিন। পানি শুকিয়ে এলে ধুয়ে রাখা কচুর লতি দিয়ে নাড়ুন।

৪।অল্প পানি দিন ও ঢাকনা দিয়ে ঢেকে দিন। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে কিছু সময় কষিয়ে নিন। লতি প্রায় সিদ্ধ হলে এর মধ্যে ১ কাপ পানি দিন। ২ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখুন। ঢাকনা খুলে দেখুন পানি গরম হয়ে ফুঁটছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে নেড়ে দিন। ঢাকনা দেওয়ার দরকার নেই।

৫।পানি শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন। ধনেপাতা থাকলে উপরে ছড়িয়ে দিন,আলাদা স্বাদ হবে। গরম গরম ভাতে সাথে পরিবেশন করুন ‘লতি চিংড়ি’। অসাধারণ খেতে এই খাবারটির সাথে একটু সালাদ আর লেবু হলে জমে যাবে আপনার দুপুরের বা রাতের খাবার। তাহলে ঝটপট রান্না করে ফেলুন ‘লতি চিংড়ি’।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore