Thursday 25 June, 2026

For Advertisement

কাঁচা আমের টক তৈরির রেসিপি

18 May, 2021 11:45:05

কাঁচা আমের টক খেলে গরম কাটে ও শরীর ঠান্ডা হয় বলে মত গুরুজনদের। আর তাইতো গরম এলে কাঁচা আম দিয়ে তৈরি করা হয় সুস্বাদু আমের টক বা আমের চাটনি অথবা আমের অম্বল।

কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবাই কমবেশি জানেন। তাই গরমে দুপুরের খাবারের শেষ পাতে আমের টক খেলে মুহূর্তেই প্রশান্তি মিলবে। চলুন তবে জেনে নেওয়া যাক আমের টক তৈরির রেসিপি-

উপকরণ

১. কাঁচা আম ১টি
২. চিনি ২ চামচ
৩. সরিষার তেল ১ চা চামচ
৪. ফোড়নের জন্য ১ চামচ কালো সরিষা
৫. স্বাদমতো লবণ ও
৬. গরম পানি ৪ কাপ

প্রথমে একটি বড় সাইজের কাঁচা আমের খোসা ছাড়িয়ে লম্বা আকারে পাতলা পাতলা করে কেটে নিন। এরপর কড়াইতে ১ চা চামচ সরিষার তেল বা সাদা তেল গরম করে কালো সরিষার ফোড়ন দিন।

তারপর কড়াইয়ে আমের টুকরোগুলো ঢেলে দিয়ে নাড়ুন। এসময় এক চিমটি লবণ দিয়ে দিন। কিছুক্ষণ পর ৪ কাপ গরম পানি ঢেলে দিন এবং ভালো করে ফুটিয়ে নিন।

আম সেদ্ধ হয়ে গেলে এবার তাতে ২ চামচ চিনি মিশিয়ে দিন। তারপর প্রয়োজনমতো লবণ মিশিয়ে আরও একটু ফুটিয়ে নিন। চিনির বদলে সুগার ফ্রিও ব্যবহার করতে পারেন।

তৈরি হয়ে গেল কাঁচা আমের টক! এটি ঘরের সাধারণ তাপমাত্রায় রেখে ঠান্ডা করুন। তারপর দুপুরের খাবারের শেস পাতেপরিবেশন করুন।

ডায়াবেটিস রোগীসহ যাদের চিনি খাওয়া সম্পূর্ণ নিষেধ; তারা আমের টক রান্নার সময় চিনি বাদও দিতে পারেন। এতে এই পদটি আরও স্বাস্থ্যকর হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore