Thursday 22 January, 2026

For Advertisement

খেজুর রসের পুষ্টিগুণ

17 December, 2023 6:00:24

শীতকালের হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁচা খেজুরের রস পান করা অনেকেরই পছন্দের। কেউ আবার এ রসকে প্রক্রিয়াজাত করে পিঠা-পুলি, পায়েস, গুড় তৈরি করে খেয়ে থাকেন। খেজুরের রসে প্রচুর এনার্জি বা শক্তি রয়েছে। এতে জলীয় অংশও বেশি। তাই এ রসকে প্রাকৃতিক ‘এনার্জি ড্রিংক’ও বলা হয়। এতে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি। এ খেজুরের রস প্রচুর খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ। এতে ১৫-২০ শতাংশ দ্রবীভূত শর্করা থাকে। শারীরিক দুর্বলতা কাটিয়ে কর্মস্পৃহা ফিরিয়ে আনতে এ রস দারুণ উপকারী।
অন্য দিকে খেজুরের রস থেকে তৈরি গুড় অনিদ্রা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেজুরের গুড়ে আয়রন বা লৌহ বেশি থাকে এবং হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। এ গুড়ে প্রোটিন, ফ্যাট ও মিনারেল সবই রয়েছে। তবে যাদের ডায়াবেটিস আছে, তাদের খেজুরের রস ও গুড় পরিহার করে চলাই ভালো। ইন্টারনেট।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore