For Advertisement
সেহরিতে রাখুন ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল
ইফতারিতে যেহেতু ভাজাপোড়া খাওয়া হয়। তাই সেহরিতে একটু স্বাস্থ্যকর খাবার খেতে হয়। অবশ্যই সেই খাবার সুস্বাদুও হওয়া চাই। অনেকেই রান্নার বাড়তি ঝামেলা ও কষ্ট এড়াতে বিভিন্ন রকম মাছ ভুনা, ভাজি করে সংক্ষেপে। এই ভুনা, ভাজির পাশাপাশি রাখতে পারেন ঢেঁড়স আলু দিয়ে মাছ ঝোল।
এটি খেতে অনেক সুস্বাদু। ঢেঁড়স আলু দিয়ে মাছ ঝোল এটি শুধু রুই মাছ না যেকোনো মাছ দিয়ে করা যায়। তবে রুই মাছের স্বাদটা একটু আলাদা। এটি রান্না করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ঢেঁড়স আলু দিয়ে মাছ ঝোলের রেসিপিটি-
উপকরণ: রুই মাছ চার টুকরা, আলু চারটি, ঢেঁড়স ১০ থেকে ১২টি, টমেটো কুচি দুইটি, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চামচ, জিরা গুঁড়া আধা চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, শুকনা মরিচ একটি, কালো জিরা আধা চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে মাছ গুলো ধুয়ে লবণ, হলুদ মাখিয়ে ভেজে নিন। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে শুকনো মরিচ ও কালো জিরা ফোঁড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি একটু ভেজে আলু গুলো দিয়ে ভেজে নিন। এবার ঢেঁড়স বাদে সব মশলা দিয়ে কষিয়ে তাতে ঢেঁড়সগুলো দিয়ে কষিয়ে নিন।
পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। আলু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে সেহরিতে পরিবেশন করুন মজাদার ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore