Wednesday 26 August, 2026

For Advertisement

ছোলা ঘুগনি

26 April, 2021 3:12:55

উপকরণঃ

– ছোলা ২ কাপ,

– পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ,

– আদা বাটা ১ চা চামচ,

– রসুন বাটা আধা চা চামচ,

– জিরা বাটা আধা চা চামচ,

– ধনে বাটা ১ চা চামচ,

– হলুদ গুঁড়া আধা চা চামচ,

– মরিচ গুঁড়া ১ চা চামচ,

– কাঁচামরিচ ৫-৬টি,

– লবণ পরিমাণমতো,

– তেল ৩ টেবিল চামচ,

– তেজপাতা ২টি,

– দারচিনি ২ টুকরা,

– এলাচ ২টি।
প্রস্তুত প্রণালিঃ ছোলা ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করতে হবে। তেল গরম করে সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে ছোলা দিয়ে ভুনতে হবে। পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করতে হবে। তেলের ওপর এলে চুলার আঁচ কমাতে হবে। ছোলা ঘুগনি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চাট মসলা দিয়ে পরিবেশন করতে হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore