For Advertisement
রমজানে সেহরির জন্য সুস্বাদু কই মাছের দোপেয়াজা রেসিপি
সাহরিতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ঘুম ভেঙে খেতে হয় বলে অনেকের মুখেই খাওয়ার রুচি থাকে না। তাই এসময় এমন খাবার খেতে হবে যা একইসঙ্গে সুস্বাদু ও স্বাস্থ্যকর। তেমনই একটি পদ হলো কই মাছের দোপেঁয়াজা। বাড়িতে রান্না করা কই মাছের তরকারির সঙ্গে গরম ভাত খেতে মন্দ লাগবে না। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
কই মাছ- ১০ টি
পেঁয়াজ- ৮ টি
হলুদ গুঁড়া- ১/৩ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
রসুন- ১ টি
আদা বাটা- ১/৩ চা চামচ
জিরা বাটা- ১/৩ চা চামচ
কাঁচা মরিচ ফালি করা- ৪টি
লবণ ও তেল- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এবার মাছে সামান্য লবণ ও হলুদের গুঁড়া মাখিয়ে তেলে এপিঠ-ওপিঠ হালকা ভেজে নিন। মাছ তুলে নিয়ে বাকি তেল দিয়ে তাতে মাছের সমস্ত মশলা কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তাতে অল্প পানি ও মাছ দিয়ে আলতো হাতে নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন কই মাছের দোপেঁয়াজা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore