Thursday 30 April, 2026

For Advertisement

যেসব ক্ষেত্রে পেঁপে খেলে বিপজ্জনক

19 October, 2022 11:13:56

পুষ্টিগুণের জন্য বিশ্বে জনপ্রিয় ফলগুলোর মধ্যে পেঁপে একটি অন্যতম খাবার। স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী পেঁপে। তা কাঁচা হোক কিংবা পাকা। সুমিষ্ট পাকা পেঁপে রং, সুবাস আর স্বাদে অতুলনীয়। কাঁচা ও পাকা দুই ধরনের পেঁপেই শরীরের জন্য উপকারী।

কাঁচা পেঁপেতে রয়েছে প্যাপেইন ও কাইমোপ্যাপেইন নামের প্রচুর প্রোটিওলাইটিক এনজাইম। এ উপাদান আমিষ ভাঙতে ও হজমে সাহায্য করে। আর পাকা পেঁপেতে রয়েছে প্রচুর ভিটামিন এ ও সি। ভিটামিন এ ও সি শরীরের রোগপ্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে, যুদ্ধ করে সংক্রামক রোগের বিরুদ্ধে, দাঁত, চুল, ত্বকের সুরক্ষা করে।

এছাড়া পেঁপের মধ্যে আছে প্রচুর পরিমাণ ফাইবার। এছাড়াও পেঁপের মধ্যে থাকে ভিটামিন সি, এ, বি, ই, প্রোটিন, আলফা, পিটা, ক্যারোটিন। পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণ লিউটিন। যা মানব দেহের জন্য খুব ভাল।

পেঁপের গ্লাইসেমিক ইনডেক্স কম। ৬০-এর মধ্যে। যে কারণে সুগারের রোগীদের নিয়ম করে পেঁপে খাওয়ার কথা বলা হয়। প্যাপাইন এই এনজাইমটি অ্যালার্জি থেকে শুরু করে ক্ষত সারানোর মত কাজ করতে পারে।

কিন্তু পেঁপে খাওয়ার বিপদও আছে। কোন কোন ক্ষেত্রে পেঁপে খাওয়া বিপজ্জনক? জেনে নিন যেসব ক্ষেত্রে পেঁপে খেলে উপকারের বদলে তা হতে পারে ক্ষতির কারণ-

পেঁপের সঙ্গে লেবু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে। পেঁপের সঙ্গে অন্যান্য ফল মিশিয়ে যদি খেকে হয় তাহলে তাতে কোনও রকম লেবু বা লেবুর রস দেবেন না। লেবুর সঙ্গে পেঁপে খেলে শরীররে হিমোগ্লোবিন কমে যেতে পারে।

পাকা পেঁপের সঙ্গে ভুল করেও টকদই খাবেন না। একই সঙ্গে পেঁপে আর দই তাই খাবেন না। এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরে সমস্যা হতে পারে। পেঁপে খেলে তার অন্তত ২ ঘন্টা পর দই খান।

কমলালেবু আর পাকা পেঁপেও শরীরের জন্য একেবারে ভাল নয়। ফ্রুট সালাদে অনেকেই পেঁপে মিশিয়ে দেন। যা শরীরের জন্যেও খারাপ। তাই এই দুই ফল একসঙ্গে সালাদ হিসেবে খাবেন না।

টমেটো এবং পেঁপে এই দুটি খাবার আলাদা আলাদাভাবে স্বাস্থ্যকর হলেও একসঙ্গে জোট বাঁধলেই বাঁধতে পারে বিপত্তি। সালাদের থালায় এই দুইটি অনেক সময় একসঙ্গে শোভা পায়। তবে শারীরিক কোনো অসুস্থতা এড়াতে এই দুইটি জিনিস কখনোই একসঙ্গে খাবেন না।

কিছু মানুষের ক্ষেত্রে পেঁপে শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এর একটি উপাদান কারও কারও শরীরে অ্যালার্জির সৃষ্টি করে। তাই যারা শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন, তাদের পেঁপে এড়িয়ে চলা উচিত।

ডায়াবেটিসের সমস্যায় যারা ভোগেন, তাদের পেঁপে এড়িয়ে চলা উচিত। কারণ এতে রক্তে শর্করার মাত্রার হঠাৎ পরিবর্তন হতে পারে।

পেঁপে অত্যন্ত পুষ্টিকর হলেও পেঁপের বিচি শেকড় গর্ভপাত ঘটাতে পারে। কাঁচা পেঁপে জরায়ু সংকুচিত করে ফেলে। পাকা পেঁপেতে এই ঝুঁকি কিছুটা কম। তবে গর্ভবতী হলে পেঁপে এড়িয়ে চলাই ভালো।

পেঁপে রক্তে শর্করার পরিমাণ কমায়। তাই যারা রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খান তাদের জন্য পেঁপে বিপজ্জনক হতে পারে।

পেঁপের বিচির নির্যাস পুরুষের প্রজনন ক্ষমতা কমাতে সক্ষম। বীর্যে শুক্রাণুর সংখ্যা কমাতে এবং শুক্রাণুর নড়াচড়ার ক্ষমতা কমার পেছনেও দায়ী হতে পারে পেঁপে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore