For Advertisement
স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী শসার স্যুপ
চিকিৎসকদের মতে, শসা মূত্রের পরিমাণ বাড়িয়ে রক্তচাপের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তবে শশা কেবল স্বাস্থ্যের জন্য উপকারী নয়, ত্বকের নানা সমস্যাও দূর করতে পারে এটি। চোখের চারপাশের ফোলা ভাব, চোখের লালচে ভাব ও চোখের প্রদাহও কমাতে পড়ে শসা।
শসার উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। শসার স্যুপের উপকারিতাও কিন্তু কোন অংশে কম নয়। আসুন জেনে নেই, শসার স্যুপ বানানোর পদ্ধতি…
উপকরণ:
– শসা,
– কাঁচামরিচ,
– ছোলা,
– টক দই,
– গোল মরিচ,
– লবণ,
– ধনেপাতা ,
– রসুন।
পদ্ধতি:
– ছোলা ভালো করে ধুয়ে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পানি ঝরিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন।
– শসাগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন।
– মিক্সিতে শসা, কাঁচা মরিচ, ছোলা, টক দই, গোলমরিচ, লবণ এবং ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে নিন। একেবারে মিহি করে পেস্ট করবেন।
– গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করুন। এতে রসুনের কোয়াগুলো ভেজে নিয়ে শসার পেস্টটা ঢেলে দিন।
– কিছুক্ষণ ফোটানোর পর বাটিতে ঢেলে পরিবেশন করুন স্বাস্থ্যকর শসার স্যুপ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore