Saturday 29 August, 2026

For Advertisement

গরমে অত্যন্ত উপকারি বেলের শরবত

24 March, 2022 7:56:25

বাড়ছে গরম। আর গরমের এই তীব্রতার মধ্যে কঠিন সময়ে নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখাটা খুব বেশি জরুরি। তীব্র গরমে অত্যন্ত উপকারি বেলের শরবত। বেলে রয়েছে হাজারও উপকারিতা। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. বেল ১টি

২. টকদই ১০০ গ্রাম

৩. তেঁতুল সামান্য

৪. লবণ ও চিনি পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে পানি দিয়ে বেল ভালো করে চটকে ছেঁকে নিন। তেঁতুল অল্প পানিতে ভিজিয়ে কাঁথ বের করে নিন।

এরপর বেলের মধ্যে টকদই, লবণ, চিনি ও তেঁতুলের কাঁথ ভালো করে মিশিয়ে নিন ব্লেন্ড করে নিন।

ব্যাস তৈরি হয়ে গেল দারুন স্বাদের স্বাস্থ্যকর বেলের শরবত। চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore