Thursday 19 November, 2026

For Advertisement

প্রতিদিন শালগম খাওয়ার উপকারিতা

12 December, 2021 6:05:11

শীতের সবজি শালগম। শরীর সু্স্থ ও সবল রাখতে এই সবজিতে রয়েছে নানান পুষ্টিগুণ।

শালগম ভিটামিন এ, সি এবং কে সমৃদ্ধ। এছাড়াও এতে আছে খনিজ উপাদান- ক্যালসিয়াম, ফোলায়েট, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম।

পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে শালগমের উপকারিতা সম্পর্কে জানানো হল।

হাড় ও দাঁত সুস্থ রাখে: শালগমে আছে ক্যালসিয়াম। যা হাড় ও দাঁত সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিটা শালগমে দৈনিক চাহিদার ১৫ শতাংশ ক্যালসিয়াম থাকে। যা দাঁতের ক্ষয়, অস্টিওপোরোসিস ও অস্টিওআর্থ্রাইটিস থেকে রক্ষা পেতে সহায়তা করে।

হজমে সহায়তা: শালগমে ৫০ শতাংশই আঁশ। তাই প্রতিদিন খাবারে শালগম যোগ করা হলে তা হজমে সহায়তা করে ও বিপাক বাড়ায়। এছাড়াও, এতে কার্বোহাইড্রেইটের জটিল যৌগ থাকায় তা দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয়।

চোখের স্বাস্থ্য: শালগম ভিটামিন এ এবং লুটেইন সমৃদ্ধ। যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এটা দৃষ্টিশক্তি ভালো রাখে। ছানি, গ্লুকোমা, ম্যাকুলার অবক্ষয় ইত্যাদি থেকে রক্ষা পেতে সাহায্য করে।

হৃদয় ও রক্তের স্বাস্থ্য: শালগমে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা হৃদপিণ্ড ও রক্ত ভালো রাখতে সহায়তা করে। লোহিত রক্ত কণিকা, হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে। দৈনিক দুটি শালগম খাওয়া শরীরে হিমোগ্লবিনের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে।

জননস্বাস্থ্য: এটা ফোলাট বা ভিটামিন বি-নাইন’য়ের ভালো উৎস, যা গর্ভবতীদের জন্য জরুরি। এটা কোষের স্বাস্থ্য ও মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা ঠিক রাখতে সহায়তা করে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore