Wednesday 3 June, 2026

For Advertisement

অন্তমোড়া এর উপকারিতা

23 October, 2021 5:18:23

অন্তমোড়া ফুলটি অনেকের কাছেই প্রায় অপরিচিত । বাংলাদেশের অনেক জায়গায় এ ফুল দেখতে পাওয়া যায় । শাখায় শাখায় লাল বর্ণের সমাহারে এ ফুল বেশ দৃষ্টিনন্দন । এটি একটি অর্ধ্ পর্ণমোচী উদ্ভিদ । স্বভাবে গাছটি গুল্ম বা ছোট আকৃতির বৃক্ষ । গাছ লম্বায় ৮ থেকে ১০ ফুট পর্য্ন্ত হতে পারে । বাকল হয় ধূসর রঙের । পাতা সরল কিনার খাঁজকাটা েএবং ছোট ছোট লোমযুক্ত । ফুলগুলি একক বা হালকা গুচ্ছ আকারে থাকতে পারে । পাপড়ির রং লাল বা কমলা ঝরে পড়ার সময় বা বয়স্ক পাপাড়ি কিছুটা নীলচে বর্ণ্ ধারণ করে । ফল সবুজাভ বাদামি বর্ণের সক্রুর মতো প্যাচানো আকৃতির । এই গাছের মূল এবং বাকল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে । এখন অন্তমোড়া গাছের

উপকারিতা :

উদারাময়ের উপকারে :

প্রথমে আন্তমোড়া গাছের বাকল সিদ্ধ করে নিতে হবে । এরপর এর ক্বাথ সকাল বিকাল নিয়মিত সেবন করলে উদারাময়ের ভালো উপকার পাওয়া যায় ।

কৃমির সমস্যা নিরাময়ে :

অন্তমোড়া গাছের বাকল প্রথমে সিদ্ধ করে নিতে হবে । এরপর এর ক্বাথ নিয়মিত খেলে কৃমির সমস্যায় ভালো উপকার পাওয়া যায় ।

আমাশয় নিরাময়ে :

অন্তমোড়া গাছের বাকল সিদ্ধ করে ছাগলের দুধের সাথে মিশিয়ে খেলে আমাশয় নিরাময়ে এটি কার্য্কর ভুমিকা পালন করে থাকে ।

পিত্তদোষ নিরাময়ে :

পেটের ভেতর পিত্তদোষ দেখা দিলে প্রথমে অন্তমোড়া গাছের মূল সিদ্ধ করে নিতে হবে । এরপর এই ক্বাথ মধুর সাথে মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যাবে ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore