For Advertisement
কালমেঘ এর পাতার মাধ্যমে রক্ত পরিষ্কার করার পদ্ধতি
বাংলাদেশের গ্রামে গঞ্জে কালমেঘ প্রচুর পরিমাণে পাওয়া যায় । কালমেঘ একটি ভেষজ উদ্ভিদ । সেই প্রচীন কাল থেকেই আমাদের বিভিন্ন সমস্যায় কালমেঘ উদ্ভিদ ব্যবহার হয়ে আসছে । প্রচীন কাল থেকেই কাল মেঘের পাতা নানা ধরনের কাজে ব্যবহার হয়ে থাকে । কালমেঘ গাছটির শিকড় ব্যতীত সব অংশই ঔষুধের কাজে লাগে। কালমেঘ অত্যন্ত তেতো এবং ভীষণ পুষ্টিকর একটি উদ্ভিদ। অনেকেই কালমেঘকে চিরতা বলে থাকে, কিন্তু কালমেঘ এবং চিরতা সম্পূর্ণ ভিন্ন দুটি গাছ। কালোমেঘ বাংলাদেশ ছাড়াও ভারতের আসাম ও হিমাচল প্রদেশ জন্মে থাকে। আমাদের বাংলাদেশে মাঠে-ঘাটে কিংবা বনবাদাড়ে অবহেলায়-অযত্নে বেড়ে ওঠে এই গাছটি। কালমেঘের অনেক উপকারিতার মধ্যে একটি হলো খুবই ভালো রক্ত পরিষ্কারক। তাহলে এখন জেনে নেওয়া যাক কিভাবে কালমেঘ রক্ত পরিষ্কার করে থাকে :
খাওয়ার নিয়মাবলি :
কালমেঘ সাধারণত আমাদের দেহের নানা ধরনের উপকারিতা করে থাকে । সমাধান তাই আমাদের উচিত নিয়মিত এটি সেবন করা হয়ে থাকে । প্রথমে কালমেঘ পাতার বেটে এর রস করে প্রতিদিন সকালে খালিপেটে খেতে হবে । আরও বেশি উপকার পেতে এর সাথে অল্প একটু আদা কুচি খেতে পারেন । একই সাথে কালমেঘ উদ্ভিদের মূল করে গুড়ো কের এক চামচ মধুর সাথে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেতে পারেন । এভাবে নিয়মিত কালমেঘ উদ্ভিদ খেলে আমাদের রক্ত একদম পরিষ্কার করে থাকে ।
কালমেঘ যেভাবে আমাদের রক্ত পরিষ্কার করে থাকে :
কালমেঘে রয়েছে তিক্ত রাসায়নিক উপাদান । এই রাসায়নিক উপাদান দুটি আমাদের রক্তে মিশে থাকা নানারকম ক্ষতিকর বর্জ্য ঘাম, প্রসাব, মলের মাধ্যমে বের করে দেয়। এছাড়াও কালমেঘের মূলে আছে ফ্লাভোন, এনড্রোগ্রাফিন ও পেনিকোলিন নামক রাসায়নিক। এই রাসায়ানিক উপাদানগুলোও আমাদের রক্ত পরিষ্কারক হিসেবে সবচেয়ে ভালো প্রাকৃতিক উপাদান। আর এভাবেই কালমেঘ উদ্ভিদ আমাদের রক্ত পরিষ্কার করে থাকে। কালমেঘ তিতা স্বাদ যুক্ত হওয়ায় আমাদের রক্ত পরিষ্কার হিসেবে কাজ করে ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore