For Advertisement
চিকেন চাপ
নান বা পরোটার সাথে চিকেন চাপ কে কে পছন্দ করেন? হাতে সময় থাকলে প্রিয়জনের জন্য তৈরি করে ফেলুন মজাদার চিকেন চাপ। দেখে নিন চিকেন চাপ তৈরির পুরো প্রণালী।
চিকেন চাপ যেভাবে বানাবেন
উপকরণ
মুরগির বুকের মাংস – ৬ টুকরা
আদা বাটা – ২ চা চামচ
রসুন বাটা – আধা চা চামচ
মরিচ গুঁড়া – ১ চা চামচ
ভিনেগার – আধা চা চামচ
লেবুর রস – ১ টেবিল চামচ
গরম মশলা গুঁড়া – ১ চা চামচ
গোল মরিচ গুঁড়া আধা চা চামচ
বাদাম বাটা – ১ টেবিল চামচ
সরিষা বাটা – ১ টেবিল চামচ
জিরা গুঁড়া – ১ চা চামচ
সয়াসস – ১ টেবিল চামচ
টমেটো সস – ২ টেবিল চামচ
কাবাব মসলা – ১ চা চামচ
সরিষা তেল – ২ টেবিল চামচ
বেসন – পরিমাণমতো
তেল – পরিমাণমতো
লবণ – স্বাদমতো
প্রণালী
১) প্রথমেই মুরগীর বুকের মাংসের টুকরাগুলো লম্বা করে কেটে নিন।
২) তারপর মাংসগুলোকে হেমার দিয়ে পিটিয়ে থেতো করে নিতে হবে।
৩) এখন অন্য একটি পাত্রে মাংসগুলো নিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুড়া, ভিনেগার, লেবুর রস, গরম মসলা গুঁড়া, গোল মরিচ গুঁড়া, সয়াসস, টমেটো সস, কাবাব মসলা, লবণ ও সরিষার তেল দিয়ে মেখে মেরিনেট করে নিন।
৪) এবার বেসনে মেরিনেট করা মাংসগুলো গড়িয়ে নিন। গড়ানো হয়ে গেলে গরম তেলে ভাজতে থাকুন। বাদামী রং হয়ে এলে উঠিয়ে হট টমেটো সস দিয়ে পরিবেশন করুন।
ব্যস! হয়ে গেল মজাদার চিকেন চাপ!
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore