Thursday 19 November, 2026

For Advertisement

কাঁঠালের বিচির পুষ্টিগুণ

23 June, 2021 6:23:30

কেবল কাঁঠালই স্বাস্থ্যের জন্য উপকারী নয়, কাঁঠালের বিচিতেও রয়েছে অনেক গুণ। থিয়ামিন ও রাইবোফ্লেবিন নামের দুটি উপাদান পাওয়া যায় কাঁঠালের বিচি থেকে যা দেহের এনার্জির ঘাটতি দূর করে। এছাড়া কাঁঠালের বিচি থেকে পাওয়া যায় জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদান যা সুস্থতার জন্য আবশ্যক। জেনে নিন কাঁঠালের বিচির উপকারিতা সম্পর্কে।

কোষ্ঠকাঠিন্য কমায় কাঁঠালের বিচি। এতে থাকা ফাইবার কোলোনের কর্মক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে।
কাঁঠালের বিচিতে যে পরিমাণ প্রোটিন থাকে, তা দেহের দৈনিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।
পেশি গঠনে সাহায্য করে কাঁঠালের বিচি।
কাঁঠালের বিচি থেকে পাওয়া যায় একাধিক অ্যান্টি-মাইক্রোবিয়াল এলিমেন্ট যা জীবাণু থেকে দূরে রাখে আমাদের।
হজমের সমস্যা কমাতেও কাঁঠালের বিচি কার্যকর।
প্রচুর মাত্রায় প্রোটিন এবং অন্যান্য উপকারি মাইক্রোনিউট্রিয়েন্টস উপাদান রয়েছে কাঁঠালের বিচিতে। এসব উপাদান মস্তিষ্কের কেমিকেল ব্যালেন্স ঠিক রাখে।
কাঁঠালের বিচিতে রয়েছে ভিটামিন এ। দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় এই ভিটামিন।
কাঁঠালের বিচি থেকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। ফলে রক্তশূন্যতা থেকে রেহাই পেতে কাঁঠালের বিচি খেতে পারেন নিয়মিত।
ত্বক উজ্জ্বল ও টানটান রাখে।
তথ্য: বোল্ডস্কাই

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore