Saturday 2 May, 2026

For Advertisement

সুপ্রিম কোর্ট খুলেছে, হাইকোর্ট বিভাগের ১০ বেঞ্চ পুনর্গঠন

30 April, 2023 6:22:47

ঈদের ছুটি শেষে আজ রবিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলেছে।

সকাল ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। সাড়ে ১০টায় শুরু হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারিক কাজ।

গত বুধবার হাইকোর্ট বিভাগের ১০টি বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এসব বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

৯ এপ্রিল রবিবার থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটি এবং সুপ্রিম কোর্টের অবকাশ ছিল।

তবে এ সময়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ ও আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার আদালত বিচার কাজ পরিচালনা করেছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore