Saturday 2 May, 2026
For Advertisement
আইনজীবী মুক্তির সঙ্গে পুলিশের আচরণ অসৌজন্যমূলক: ঢাকা আইনজীবী সমিতি
20 April, 2021 10:26:43
ঢাকা বারের সাবেক কার্যকরী পরিষদের সদস্য আইনজীবী নারগিস পারভীন মুক্তির সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।
মঙ্গলবার বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
এতে স্বাক্ষর করেন সমিতির সভাপতি আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক হযরত আলী।
প্রতিবাদলিপিতে বলা হয়, আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। সমিতি এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে কোনো আইনীবীর সঙ্গে যেন এরুপ আচরণ না করা হয়। এজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
লকডাউনের মধ্যে গতকাল সোমবার সিএমএম আদালতে এই আইনজীবী প্রবেশ করেন। তার গলায় আইডি কার্ড থাকা সত্ত্বেও পুলিশ বার বার জিজ্ঞাসাবাদ করে। এসময় আইনজীবী ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা হয়।সূত্রঃ ঢাকা টাইমস
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore