For Advertisement
শাহরুখপুত্র আরিয়ানের সমাবর্তনের ছবি ভাইরাল
বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের সমাবর্তনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে চলচ্চিত্রের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন আরিয়ান খান। সামাজিক দূরত্ব বজায় রেখে সমাবর্তনের অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিভিন্ন ফ্যান পেজের মাধ্যমে আরিয়ানের সে ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। এতে দেখা গেছে— শাহরুখপুত্রের হাতে প্রশংসাপত্র। গায়ে সমাবর্তনের কালো পোশাক। গলায় লাল উত্তরীয়। বড়পর্দায় তার নাম ফুটে উঠেছে, ‘আরিয়ান শাহরুখ খান’।
এর আগে একটি সাক্ষাৎকারে কিং খান জানিয়েছিলেন, তার বড় ছেলে অভিনেতা হতে চায় না। ক্যামেরার পেছনে কাজ করতে চায়।
শাহরুখ বলেন, ‘আরিয়ান ভালো অভিনয় করতে পারে বলে আমার মনে হয় না। তাকে দেখতে সুন্দর, লম্বা ও চওড়া। কিন্তু অভিনয়ের দিকে উৎসাহ নেই তার। সে খুব ভালো করে জানে, অভিনয়ে এলে ক্রমাগত আমার সঙ্গে তুলনা চলবে। সেই ব্যাপারে যথেষ্ট সতর্ক সে।
শাহরুখ আরও বলেন, আরিয়ানের লেখনী খুব ভালো। এ কথা অবশ্য আগে একবার অভিনেত্রী অনন্যা পাণ্ডেও বলেছিল তার বন্ধু আরিয়ানকে নিয়ে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore