Thursday 30 April, 2026

For Advertisement

অনন্ত সিংয়ের জীবনী নিয়ে সিনেমা করছেন জিৎ

15 August, 2025 5:47:16

অনন্ত সিংয়ের জীবনী নিয়ে পর্দায় আসছেন টালিউড অভিনেতা জিৎ। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় পরিচালনার দায়িত্বে থাকছেন পথিকৃৎ বসু। আর এতে সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন শান্তনু মৈত্র। এর মধ্য দিয়ে দুই বছর পর আবার বাংলা সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন তিনি।

শেষবার দেবের ‘প্রধান’ সিনেমায় তার সুরে মজেছিলেন সংগীতপ্রেমীরা। এবার অভিনেতা জিতের সিনেমায় সংগীতের দায়িত্ব সামলাবেন এ সুরকার।

চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিং। তার জীবনী অবলম্বনেই সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ পরিচালনা করছেন পথিকৃৎ বসু। নতুন এ সিনেমা নিয়ে উত্তেজিত শিল্পীরা।

এ বিষয়ে সুরকার শান্তনু বলেন, প্রথমবার জিতের সঙ্গে কাজ করছি। খুবই উত্তেজিত আমি। স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাংক ডাকাতি, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা— অনন্ত সিংয়ের যে যাত্রা, তা পড়ে আমি মুগ্ধ।

সুরকার শান্তনু প্রসঙ্গে পথিকৃৎ বসু বলেন, আমি শান্তনুর কাজের দীর্ঘ দিনের অনুরাগী। তার সংগীত আমাকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় শান্তনু দার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, সেটা ভেবেই উত্তেজিত।

কীভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায় তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিং, তা তুলে ধরা হবে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায়। নন্দী মুভিজের প্রযোজনায় প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় নির্মাণ হতে চলেছে এ সিনেমাটি।

এবার দীর্ঘদিন পর টালিউডে নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনো প্রযোজনায় কাজ করতে চলেছেন অভিনেতা জিৎ। এ সিনেমায় নায়কের বিপরীতে দেখা যাবে কোন অভিনেত্রীকে, তা অবশ্য এখনো জানা না গেলেও টালিপাড়ায় কান পেতে শোনা— জিতের বিপরীতে দেখা যেতে পারে বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore